সংগৃহীত ছবি
সারাদেশ

বঙ্গবন্ধু টানেলে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ চার গাড়ির সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় টানেলের দেয়ালের ডেকোরেশন বোর্ড ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় শিক্ষার্থী নিহত

শনিবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে রাতে টানেলের ভেতরে একে একে চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থেকে একটি মাইক্রোবাস টানেলের ভেতর দিয়ে আনোয়ারার দিকে যাচ্ছিল। পেছন থেকে একটি প্রাইভেটকার ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা আরও একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সেটি এবং আরেকটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে আঘাত করে। এতে টানেলের টিউবের ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে হত্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, ‘আমরা দুর্ঘটনার পর চারটি গাড়ি জব্দ করেছি।’

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনার পর টানেলের নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। টানেল কর্তৃপক্ষ নিজেরাই দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হেফাজতে নিয়েছে। আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা