সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: সিলেট জেলার কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় সিএনজিচালিত অটোরিকশা চালক আলমগীর হোসেন (৩২) নামের কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভোলায় বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারের পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে।

নিহত অটোচালক ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। স্থানীয়রা এই বিষয়টি মীমাংসা করে দেয়। ঘটনার কিছু সময় পর সাদিক আহমদ ও তার সঙ্গে থাকা আরও এক যুবক ফের ঘটনাস্থলে এসে অটোরিকশায় বসে থাকা আলমগীরকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। পরে উত্তেজিত হয়ে ঘাতকদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

আরও পড়ুন: হাসপাতালের ৫ দালালকে ১০ দিনের কারাদণ্ড

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সিএনজিচালিত অটোরিকশা চালকের হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘাতকদের গ্রেফতারে কাজ শুরু করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা