সংগৃহীত ছবি
সারাদেশ

আরএসও সদস্যকে গুলি করে হত্যা

জেলা প্রতনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : প্রতিধ্বনি খেলাঘর আসরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুলিবিদ্ধ এই রোহিঙ্গাকে ক্যাম্পের ফুটবল খেলার মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ভোরে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জলিল (৩৫)। তিনি উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৩ ব্লকের কামাল হোসেনের ছেলে। জলিল আরএসওর সক্রিয় সদস্য ছিলেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কুতুপালং-৪ নম্বর আশ্রয়শিবিরের এফ ব্লকে এসে ১৫-২০ অস্ত্রধারী আরসা সন্ত্রাসী তিন রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তাদের মধ্যে জলিলকে মঙ্গলবার ভোররাতে মাথায় গুলি করে ফুটবল খেলার মাঠে ফেলে রাখে তারা। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা তাকে উখিয়া বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উখিয়া থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন : হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারে আশ্রয়শিবিরে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা