সংগৃহীত ছবি
সারাদেশ

দাম্পত্য জীবন শুরুর আগেই শেষ

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা রায়হান উদ্দীনের সাথে পারিবারিকভাবে সানজিদা হোসেনের আক্‌দ সম্পন্ন হয় এবং এপ্রিলের দিকে ঘটা করে বউকে ঘরে তোলার কথা ছিল তার। কিন্তু দাম্পত্য জীবন শুরু করার আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তাকে।

আরও পড়ুন: ট্রাক দুর্ঘটনা, নিহত ৩

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

নিহত রায়হান নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন।

পুলিশ বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত রায়হান উদ্দিনকে মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

অপরদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সানজিদা ও রায়হানের আক্‌দের একটি ছবি ছড়িয়ে পড়েছে। মাত্র দুদিনের পুরোনো ছবিতে দেখা যায়, গোলাপি রঙের শাড়ি পরে সানজিদা তাকিয়ে আছেন স্বামী রায়হানের দিকে। আর রায়হানের পরনে ঝলমলে কোটি আর পাঞ্জাবি। দুজনের আক্‌দ হয়েছে শুক্রবার (২ ফেব্রুয়ারি)। ওইদিনই স্মরণীয় মুহূর্তটি ধরা পড়ে ফ্রেমে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র বলেছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা