সংগৃহীত ছবি
সারাদেশ

গৃহবধূ হত্যায় স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর দু’পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে নিহতের স্বামীকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় চরজব্বর থানায় নিহতের ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন : বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১১ এর সদস্যরা আটক জসিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে শীতার্তদের বস্ত্র বিতরণ

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র‍্যাব আটকের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী একাই স্বামীর বাড়িতে থাকতেন। গত কয়েক বছর স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় তার স্বামী অনত্র বসবাস করতেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা