ছবি: সংগৃহীত
সারাদেশ

সামন্ত লাল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: নতুন সরকারের টেকনোক্র্যাট কোটায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ার বিখ্যাত বার্ন স্পেশালিস্ট ডা. সামন্ত লাল সেন। এ খবরে স্বাস্থ্য খাতের উন্নয়ন চেয়ে পঞ্চগড়ে মিষ্টি বিতরণ করেছে শাহজালাল নামে এক সমাজকর্মী।

আরও পড়ুন: ভোলায় রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহানের চালক ও যাত্রীদের মাঝে প্রায় ৫ কেজি মিষ্টি বিতরণ করেন তিনি।

জানা গেছে, স্বাস্থ্য খাতে পিছিয়ে পড়া পঞ্চগড়সহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ডা. সামন্ত লাল সেনের সহায়তা কামনা করে এই সমাজকর্মী।

সমাজকর্মী শাহজালাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সদ্য যে মন্ত্রীপরিষদ গঠন করেছেন, এই মন্ত্রী পরিষদে স্বাস্থ্য খাতে একজন দক্ষ ও ভালো মানুষকে দায়িত্ব দিয়েছেন। ডা. সামন্ত লাল সেন একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ। যেহেতু তিনি স্বাস্থ্য খাতের দায়িত্ব নিয়েছেন, সে জন্য আমি খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছি।

আরও পড়ুন: মাদারীপুরে বেদে পল্লিতে হামলার অভিযোগ

আমি এই পরিচ্ছন্ন মানুষটিকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি। পঞ্চগড়সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন। সারা দেশের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করবেন।

এছাড়া স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা নিবেন- এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি, স্বাস্থ্যখাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এবং এ ব্যবস্থা সুন্দর করতে তিনি অক্লান্ত ভাবে কাজ করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা