ছবি : সংগৃহিত
সারাদেশ

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলায় এই মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রার ১০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ওই জেলায় ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হাড়কাঁপানো শীত পড়েছে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।

বদলগাছি আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজও একই তাপমাত্রা হলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঠান্ডা বাতাসের সাথে কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে।

আরও পড়ুন: বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

আগামী কয়েকদিন জেলায় এই তাপমাত্রা ওঠা নামা করতে পারে বলেও জানিয়েছে বদলগাছী আবহাওয়া অফিস।

দিনের বেলা সূর্যের আলো দেখা দিলেও রাতে ঝরছে ঘন কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

অপরদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মতো কাজে না যেতে না পাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ফসলি জমি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষীরা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা