সংগৃহীত ছবি
সারাদেশ

শিশু ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৯ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (৩ জানুয়ারি) রাতে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মিলে বিস্ফোরণ, নিহত ৩

স্বজনরা বলেন, হরিণাকুন্ডু উপজেলায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে তাকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের রমজান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে মাঠ থেকে সবজি তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি শিশুটি পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি

নির্যাতিতার পিতা জানান, ‘অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করেছেন। তিনি খুবই খারাপ প্রকৃতির লোক। আমরা চাই, তিনি দ্রুত গ্রেপ্তার হোন। আমরা তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, ‘৯ বছর বয়সী শিশু ধর্ষণের খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা