সংগৃহীত
সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া চলাচল শুরু

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২ দফায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেন লাইনচ্যুত

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে কর্তৃপক্ষ এ ফেরি চলাচল শুরু করে।

এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাত দেড়টা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে মাঝে ভোর ৫টার দিকে কিছু সময়ের জন্য চালু হলেও আবার বন্ধ করা হয় ফেরি চলাচল।

আরও পড়ুন: তীব্র দুর্গন্ধে চলছে চিকিৎসা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রোববার রাত ১০টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার মাত্রা বেড়ে গেলে রাত দেড়টার দিকে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকাল ৮টায় নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা