ছবি : সংগৃহিত
সারাদেশ

যশোরে ট্রেনের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে ট্রাক-ট্রেনের ধাক্কায় পারভেজ ও নাজমুল নামের ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুৃন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রোববার (২৪ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

আরও পড়ুৃন: নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম বলেন, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। পথে রেল ক্রসিং অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং পুলিশে খবর দেই।

রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুৃন: পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সংবাদ পেয়ে যশোর পুলিশ নিহতদের উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/ এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা