সারাদেশ

ট্রলার ডুবিতে দুই জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই ট্রলারের সংঘর্ষে ২ জেলে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে বরিশাল উপজেলার সন্ধ্যা নদীর খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সুজন হালদার (৩২) নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে মহান বিজয় দিবস পালিত

নিখোঁজ জেলেরা হলেন, লিংকন হালদার (২৭) ও রনজিৎ হালদার (৪৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি গ্রামে। তাদের উদ্ধারে পৃথকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

জীবিত উদ্ধার হওয়া জেলে সুজন বলেন, ভাই প্রবাসী শিশির হালদার বানারীপাড়া থেকে ঢাকা হয়ে কুয়েত যাবেন। তাই শুক্রবার রাত ১০টার দিকে নিজেদের মাছ ধরার ট্রলারে করে শিশিরকে তারা তিনজন মিলে বানারীপাড়া ফেরিঘাটে নামিয়ে দিয়ে আসেন। তারপর ওই স্থানে চা-নাস্তা করে ট্রলারে উঠে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাদের ট্রলারটি নদীর খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হন।

আরও পড়ুন : গাইবান্ধায় ডায়রিয়ায় ২ জনের মৃত্যু

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। বিকেল পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে ঘটনাস্থলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা