ছবি: সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে ইউএনও'র বিদায় সংবর্ধনা 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসানের বদলিতে বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।

আরও পড়ুন: রেললাইনে নাশকতায় কঠোর হুঁশিয়ারি

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩ টায় ভূঞাপুর উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন-“সুশাসনের জন্য নাগরিক” উপজেলা শাখা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত‌ ছি‌লেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হো‌সেন।

সুজন-এর উপ‌জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক সন্তোষ দত্তের সঞ্চালনায় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলার বি‌ভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষকগণ, সুুজন, প্রতিভা যুব ও ছাত্র সংগঠন, ভূঞাপুর ব্লাড ব্যাংক সংগঠন, ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, গীতা স্কুল ও দি হাঙ্গার প্রজেক্ট প্রমুখ।

আরও পড়ুন: রেলযাত্রায় পুলিশের সংখ্যা বাড়ানো হবে

বক্তারা বলেন, এমন ভালো মানুষ যত বেশি থাকবে ততো সমাজ ও দেশ ভালো থাকবে। আমরা একটি ভালো অফিসারের বিদায় দিচ্ছি। এ সময় ইউএনও ও তার পরিবারের কল্যাণ, সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বক্তারা।

নির্বাহী কর্মকর্তা মো. বেল্লাল হোসেন বলেন, এতো অল্প সময়ে ভূঞাপুরবাসী আমাকে সমৃদ্ধ করেছে। অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। আমরা যে ভালো কাজটি করবো, সেটি থেকে যাবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে বলেন, প্রতিটি কর্মে প্রতিক্ষণে ভূঞাপুরের কথা মনে পড়বে। যেখানেই থাকি এখানকার মানুষগুলোর কথা কখনো ভুলতে পারবো না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা