ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

জেলা প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে আজও উত্তপ্ত গাজীপুর

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের পর থেকে কোনাবাড়ী বিসিক এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ীর তুসকা গার্মেন্টস কারখানা এলাকায় পুলিশের সাথে ফের সংঘর্ষে জড়ায়।

এ সময় শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও র‌্যাবের একাধিক টহল টিম।

উল্লেখ্য, পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩০০০ টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় আজ সকালেও তারা আন্দোলনে নামেন।

আরও পড়ুন: শাহজাদপুরে বাসে আগুন

সকাল ৮ টার দিকে চান্দনা চৌরাস্তা-শিববাড়ী রাস্তা বন্ধ করে শ্রমিকরা আন্দোলন শুরু করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

পরে গাজীপুরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা কাঠ, গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুপুরের খাবারের বিরতির পর থেকে কোনাবাড়ী বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এরপর মিছিল করতে করতে তারা আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন: রাজধানীতে যানচলাচল স্বাভাবিক

পুলিশ তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দিলে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন। এ সময় তুসকা গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরাও রাস্তায় নামেন।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, শ্রমিকদের প্রথমে আমরা শান্ত থাকতে অনুরোধ করি। তারা অনুরোধ উপেক্ষা আন্দোলনের নামে নাশকতামূলক কাজ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানালেন, পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ চলছে। এ মুহূর্তে কিছু বলা যাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা