ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে "পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" স্লোগানে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

আরও পড়ুন: এমআরটি লাইন-৫ নির্মাণ কাজের উদ্বোধন

শনিবার (৪ নভেম্বর) সকালের দিকে এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহরের সুপার মার্কেট এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক সদস্যসহ কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ। পরে পুলিশ লাইন্সে বেলুন ও পায়রা উড়ানো শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খানের সভাপতিত্বে এতে মূল আলোচক ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

আরও পড়ুন: ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা, জেলা পিবিআইয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, ডা. সুমন কুমার পোদ্দার, মুন্সীগঞ্জ কমিউনিটি পুলিশের অহ্বায়ক অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, দৈনিক রজতরেখা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।

কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনতা ও পুলিশের সম্মিলিত কার্যক্রম ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা