ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-জীপ গাড়ি সংঘর্ষে হতাহত ৩১ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় শা‌ন্তি প‌রিবহনের যাত্রীবাহী বাসের সাথে কলা বোঝাই চাঁ‌দের গা‌ড়ির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ১ জন নিহত এবং ৩০ জন আহত হ‌য়ে‌ছেন। এবং শান্তি পরিবহনের চালক পালিয়ে যায়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ড, ৭ বাড়ি ভস্মিভূত

মঙ্গলবার (২৪ অ‌ক্টোবর) উপ‌জেলার সদর ইউনিয়নের ব‌্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

জানা গেছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা নৈশ কোচ শা‌ন্তি প‌রিবহন ও খাগড়াছ‌ড়ি থে‌কে কলা বোঝাই করে ছে‌ড়ে আসা চাঁদের গা‌ড়ির সাথে ব্যাঙমারা এলাকায় মু‌খোমু‌খি সংঘর্ষে ঘটনাস্থলে চাঁ‌দের গা‌ড়ির চালক নিহত হয়।

নিহত মো. ইব্রাহীম খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া এলাকার বাসিন্দা মো. আমির হামজার ছেলে। এ সময় শা‌ন্তি প‌রিবহ‌নে থাকা ৩০ জন যাত্রী আহত হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রস্তত ২৮৫ আশ্রয়কেন্দ্র

এলাকাবাসী আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে খাগড়াছ‌ড়ি আধুনিক জেলা সদর হাসপাতা‌ল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। এ সংঘ‌র্ষে শা‌ন্তি পরিবহ‌নের সামনের একাংশ আং‌শিক ক্ষতি হলেও চাঁ‌দের গা‌ড়িটি ধুম‌ড়ে-মুচড়ে যায়।

এ সময় ঢাকা-খাগড়াছ‌ড়ি আঞ্চ‌লিক মহাসড়‌কের উভয় দি‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থ‌লে ছুটে যায় মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ। পরে তারা উভয় দিকের যান চলাচলের স্বাভা‌বিক করেন।

আরও পড়ুন: ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে সান নিউজকে জানান, শু‌নে‌ছি চাঁ‌দের গা‌ড়ি চালক নিহত হ‌য়ে‌ছে। আমরা ঘটনাস্থ‌লে‌ পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আহ‌তদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করে। এ বিষয়ে অত্র থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা