সারাদেশ

পিকআপ চাপায় ২ গার্মেন্টসকর্মীর মৃত্যু

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর মডেল নামক স্থানে গাড়ির জন্য অপেক্ষমান দুই গার্মেন্টসকর্মী পিকআপ চাপায় নিহত হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সোমবার (৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী সুমি আক্তার (২৫), তিনি ভালুকা উপজেলার তেপান্তরে একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। অপরজন হলেন, একই মহল্লার আজিজুল মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী আম্বিয়া বেগম (৩৫)।

আরও পড়ুন : মিরপুরে ছিনতাইকারী গ্রেফতার

স্থানীরা জানান, প্রতিদিনের মত সকালে কোম্পানিতে ডিউটি পালনের জন্য বাড়ি থেকে একসাথে বের হন সুমি আক্তার ও আম্বিয়া বেগম। মহাসড়ক পার হয়ে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে কোম্পানির শ্রমিকবাহী বাসের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় সাথে থাকা আম্বিয়া বেগমের ছেলে ইয়াসিন প্রকৃতির ডাকে সারা দিতে পাশেই একটি ওয়াশরুমে যায়। এসময় ঢাকাগামী দ্রতগতির একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনা স্থলেই আম্বিয়া বেগম নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় সুমি আক্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, ঘাতক পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। আম্বিয়া বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ও সুমি আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা