সারাদেশ

গাঁজা রাখার দায়ে যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা বিক্রির দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : রূপপুরে ইউরেনিয়ামের ২য় চালান

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৪৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মরনীর বাড়ির রসুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মরনীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন : বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

খোঁজ নিয়ে জানা যায়, জসিম বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ ঘরে গাঁজা রেখে মাদক কারবার করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বসত ঘরে সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা