সারাদেশ

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের নির্দেশে শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

আরও পড়ুন : মোরেলগঞ্জ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের আশ্রাফুল উলুম মাদরাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং কেক কাটার আয়োজন করা হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের সভাপতিত্বে ও শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান এরশাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোস্তফা হাওলাদার, লিটন সরদার, মানিক পাহাড়, সবুজ দত্ত, রুবেল, সুজন পাহাড়, মহিলা লীগ নেত্রী রোজী আক্তার, ছাত্রলীগ নেতা পারভেজ মোশাররফ, সোহান পাহাড় সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আরও পড়ুন : বাগেরহাটে শ্রেষ্ঠ চেয়ারম্যান রায়হান উদ্দিন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান পাহাড় বলেন, বঙ্গবন্ধু যেমন একটি দর্শন, একটি আদর্শ, ঠিক তেমনি শেখ হাসিনাও একটি দর্শন ও আদর্শের নাম। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হতো না। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা ও অবিশ্বাস্য উন্নয়ন হতো না। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাই। পাশাপাশি প্রিয় নেতা বিএম মোজাম্মেল হকের জন্যও দোয়া চাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা