সারাদেশ

ডেঙ্গুতে স্বেচ্ছাসেবক দলের আহবায়কের মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বেচ্ছাসেবক দিলের এক নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করি না

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম ইমরান হোসেন (৩২)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

ইমরান হোসেন বেসরকারী প্রতিষ্ঠান সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) মধুখালি শাখায় সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ও বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন : ইউক্রেনের সম্পত্তি বিক্রি করবে রাশিয়া

জানা যায়, মো. ইমরান হোসেন গত বুধবার জ্বরে আক্রান্ত হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে পাঠান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় ফরিদপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকগণ তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজের ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসডিসির সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : উপকূলের কাছাকাছি হারিকেন লি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কে এম মাহমুদুর রহমান বলেন, বর্তমান এ উপজেলায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা