প্রতিবাদ
সারাদেশ

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সোলাইমান ইসলাম নিশান : চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় সদর উপজেলার চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঘন্টাব্যাপী এ মানবন্ধন করে শিক্ষক শিক্ষার্থীরা।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হামলায় জড়িত সকল আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে জোর দাবি জানান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, অনতিবিলম্বে হামলায় জড়িত আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

আরও পড়ুন : ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

অন্যদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৮ আগষ্ট সোমবার বেলা ১২ টায় সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের জৈন সওদাগর বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলশিক্ষক কামাল হোসেনসহ তার পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে স্থানীয় ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন, তার ভাই রাজু ও তাদের সহোযোগীরা।

আরও পড়ুন : একদিনে আরও ১৩ জনের প্রাণহানি

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্ররণ করেন। অন্যদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামাল হোসেন চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও পশ্চিম সৈয়দপুর গ্রামের ধনু মিয়ার ছেলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা