ছবি : সংগৃহিত
সারাদেশ
এলাকাবাসীর দুর্ভোগ চরমে

বড়াইগ্রামে ভেঙ্গে পড়া ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই

নাটোর প্রতিনিধি: বড়াইগ্রামের আগ্রান শুটকার ঘাটে বড়াল নদী পারাপারের জন্য নির্মিত ব্রিজটি প্রায় বছর খানেক আগে ভেঙ্গে পড়েছে। কিন্তু দীর্ঘদিনেও ব্রিজটি পুন:নির্মাণের উদ্যোগ না নেয়ায় উপজেলার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র মৌখাড়া হাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ কয়েকটি গ্রামের মানুষদের প্রতিনিয়ত চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে আ’লীগের শোকসভা ও গণভোজ

স্থানীয়রা জানান, ২০০২-২০০৩ অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে এ ব্রিজটি নির্মাণ করা হয়। বছর খানেক আগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বড়াল নদী খনন করা হয়। গত বর্ষায় নদীতে পানির স্রোতে ব্রিজের পিলারের নীচ থেকে অবশিষ্ট মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়ে। এতে এলাকার কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ব্রিজের পাশে বাঁশের সাঁকো তৈরি করে নদী পারাপারের ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমানে সেটিও নড়বড়ে হয়ে পড়ায় বাই সাইকেল ও পায়ে হেঁটে চলা ছাড়া অন্য কোন যানবাহন চলতে পারে না। এতে আগ্রানসহ কয়েকটি গ্রামের মানুষেরা উপজেলা বৃহৎ ব্যবসা কেন্দ্র মৌখাড়া হাটে কৃষিপণ্যসহ ব্যবসার মালামাল নিতে চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া জরুরী রোগীসহ শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

আরও পড়ুন: চলে গেলেন ভাষাসৈনিক ‘কয়েস ভাই’

মৌখাড়া হাটের ব্যবসায়ী টিএম মফিদুল ইসলাম বলেন, বড়াল নদীর দক্ষিণে আগ্রান ও উত্তরে মৌখাড়া গ্রাম। এ এলাকার মানুষ মুলত মৌখাড়া হাটে ব্যবসা করে এবং কৃষকেরা তাদের কৃষিপণ্য এ হাটেই বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এক বছর ধরে ব্রিজটি ভেঙ্গে পড়ে থাকায় এসব লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

আগ্রান গ্রামের কৃষক আব্দুর রহমান ও আব্দুল মান্নান বলেন, ব্রিজের পাশেই আমাদের বাড়ি, আর নদী পার হলেই হাট। আমরা প্রতি হাটেই ধান, পাট ও রসুনসহ অন্যান্য পণ্য বিক্রি করে সংসার খরচ চালাই। কিন্তু ব্রিজটি ভেঙ্গে পড়ায় আমাদেরকে মালামাল নিয়ে প্রায় ৩ কিলোমিটার ঘুরে হাটে যেতে হয়।

আরও পড়ুন: দিনাজপুরে দোকানিকে পিটিয়ে হত্যা

মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন ও রাকিব হোসেন জানান, আগে ব্রিজ দিয়ে নির্ভয়ে নদী পার হয়ে স্কুলে যেতাম। এখন বাঁশের সাঁকো দিয়ে পারাপারে খুব ভয় লাগে। যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় থাকি।

মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুল বলেন, এ ব্রিজ পার হয়ে নদীর ওপারের শিক্ষার্থীরা এপারের একটি কলেজ, দুটি হাইস্কুল, দুটি দাখিল মাদরাসা ও একাধিক হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করে। কিন্তু নড়বড়ে বাঁশের সাঁকোয় তাদেরকে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়।

আরও পড়ুন: সরিষাবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য এমপি মহোদয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এলাকাবাসীর ভোগান্তি লাঘবে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করে দেয়ার দাবি জানাচ্ছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রাজ্জাক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেখানে কিভাবে আরেকটি ব্রিজ নির্মাণ করা যায় সে উদ্যোগে নেবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা