ছবি: সংগৃহীত
সারাদেশ

সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা

জেলা প্রতিনিধি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়িতে বেশ কয়েকটি স্থানে পাহাড়ধস এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় ৩ শতাধিক পর্যটক।

আরও পড়ুন: পরীক্ষা পেছানোর সুযোগ নেই

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে বলা হয়, বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে শুরু হওয়া বৃষ্টিতে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ মোট ৬ টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ধসে পড়েছে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

এ কারণে বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করা হয়েছে।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

আরও পড়ুন: পুলিশের ২৮ এসপি বদলি

সাজেকের কুড়েঘর এর রিসোর্টের মালিক জোতেন ত্রিপুরা জানান, বর্তমানে সাজেকে ২০-২৫ টি গাড়ি আটকে আছে। এখানে আটকা পড়া পর্যটকের সংখ্যা ৩ শতাধিক হবে। তারা বর্তমানে যার যার ভাড়া করা রিসোর্টে অবস্থান করছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, সাজেকে প্রায় ৩ শতাধিক পর্যটক আটকে রয়েছেন। গতকাল সাজেকে বেড়াতে এসেছেন তারা। বর্তমানে তারা রিসোর্টে অবস্থান করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা