ছবি-সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

শনিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- ঘোষগাঁও গ্রামের মৃত কবরি হোসনের ছেলে হাসান (৭) ও হোসাইন (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান ও হোসাইন দুই ভাই ঘরের পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে তাদের দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা

বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যমজ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সদর দিক্ষণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা