ছবি : সংগৃহিত
সারাদেশ
বোয়ালমারী

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক সড়ক দুর্ঘটনায় আলমগীর সিকদার নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

আরও পড়ুন: তালাকের পর প্রাক্তনের নগ্ন ছবি প্রকাশ!

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে জেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মোমিন মার্কেটের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের আক্কাস সিকদারেরর ছেলে। আলমগীর দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা যায়, বেলজানি গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আলমগীর সিকদার তার স্ত্রীকে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন। এ সময় সোতাশী নামক স্থানে পৌঁছলে ফরিদপুর থেকে বোয়ালমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা তামিম এন্টারপ্রাইজ নামের দ্রুতগামী একটি বেপরোয়া বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে চালক আলমগীর ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলমগীরের স্ত্রীও সড়কে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা সাথে সাথে উভয়কেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়েছে।

আরও পড়ুন: নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, কারো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা