ছবি : সংগৃহিত
সারাদেশ
প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে হত্যা মামলার আসামির জামিন

মোঃ রাশেদুজ্জামান, পঞ্চগড় প্রতিনিধি: সোমবার (১৭ই জুলাই) পঞ্চগড় জেলা প্রেসক্লাবে পঞ্চগড় হত্যা মামলার আসামি জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন নিহত পরিবারের সদস্য মোঃ সফিউল ইসলাম ও তার আত্মীয় স্বজনরা।

আরও পড়ুন: মাগুরায় ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধান পাড়া এলাকার শামীম হত্যা মামলার অভিযুক্ত আসামি বাবু ও তানজিদ উভয়ের পিতা-আজিজার রহমান, সাং-প্রধান পাড়া, ১৭ জুলাই পঞ্চগড় চীফ জুডিসিয়াল আদালতে জামিনে মুক্ত হয়।

হত্যা মামলার অভিযুক্ত আসামি জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

গত ৮ জুলাই (শনিবার) শান্তিপূর্ণ ভোগদখলীয় জমিতে রোপা লাগাইতে যান সফিউলের লোকজন। অভিযুক্ত আসামিগণ জমি বেদখল দেওয়ার নিমিত্তে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে ৭-৮ জন গুরুতর আহত হয় তাদের পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং ২ জনের অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। মামলায় অভিযুক্ত ২৫ জন আসামির মধ্যে পঞ্চগড় সদর থানা ৫ জন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করে।

আরও পড়ুন: পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

পাঁচ জন আসামির মধ্যে ২ জন আসামি জামিনে মুক্ত হওয়ায় ২০ জন আসামি মামলার বাদী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। অভিযুক্ত সকল আসামিকে গ্রেফতারের দাবি জানান বাদীর পরিবার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা