ছবি : সংগৃহিত
সারাদেশ

কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাংচুর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন শাহেদের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর ও ছাত্রলীগ নেতাকর্মিদের বিরুদ্ধে।

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ এ আ’লীগের প্রার্থী বাচ্চু

এ সময় হামলাকারীরা ছাত্রদল নেতা শাহেদের বড় ভাই বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন নাহিদের বসত ঘরও ভাংচুর করে।

সোমবার (৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি এলাকায় ছাত্রদল নেতা শাহেদের বাড়িতে এই হামলাও ভাংচুরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা শাহেদ অভিযোগ করে বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টার বসুরহাট পৌরসভা ছাত্রলীগের একদল নেতাকর্মি ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজুর নেতৃত্বে আমাদের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দেয়। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের তিনটি বসত ঘরে ব্যাপক ভাংচুর করে। এর মধ্যে আমার বড় ভাই আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন নাহিদের বসত ঘরও ভাংচুর করে তারা।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

শাহেদ অভিযোগ করে আরও বলেন, ছাত্রলীগ নেতাকর্মিরা আমাদের বাড়ির সামনে অবস্থান নিলে আমি স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আরজুকে একাধিকবার ফোন করি।

কিন্ত তিনি আমার ফোন ধরেননি। পরে জানতে পারি কাউন্সিলর আরজুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মিরা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই হামলা চালিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হোসেন আরজু দাবি করেন, তিনি গতকাল এলাকায় ছিলেন না। তাদের অভিযোগ একেবারেই মিথ্যা বানোয়াট।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সেখানে স্থানীয় কিছু জটিলতা হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, ওদের পারিবারিক ঝামেলা আছে। হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা