ফাইল ফটো
সারাদেশ

নৌকা ডুবে তিন ভাইবোনের মৃত্যু

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নে ঢলের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কসবায় ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ ও স্থানীয় ইউপি সদস্য মহিনুর রহমান।

মৃতরা হলো- গোবিন্দপুর গ্রামের সোহেল আহমেদের মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) ও ছেলে রবিন (৪)।

আরও পড়ুন: নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু

স্থানীয় সূত্রে, নিহতদের বাড়ি কিত্তার (ছোট হাওর) মাঝখানে। বাড়ির কাছাকাছি পানি চলে আসায় তারা তাদের নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাচ্ছিল। পুরাতন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মূল সড়কে উঠার জন্য ছোট একটি নৌকায় উঠে তিন ভাই-বোন। কিছু দূর যাওয়ার পর ভারী বৃষ্টি এবং বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ডুবে মারা যায়।

আরও পড়ুন: ছেলের দেনার যন্ত্রণায় বাবার আত্মহত্যা

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে যায় জানিয়ে সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা