সারাদেশ

ওজনে কম দেওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর ও বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না ব্যবহার এবং ওজনে কম দেওয়ায় পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বোয়ালমারী পৌরবাজার ও উপজেলার একটি বেকারিতে অভিযান চালিয়ে মোট পাঁচজনকে আট হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডবিধি ২০১৮ এর ৩২(১)/৪৮, ২৯/৪৬, ১৮৬০ এর ১৮৮ ধারায় পৌরবাজারের লিটু রায়, প্রমল সরকারসহ চারজনকে এক হাজার ৯০০ টাকা ও বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের বাইজিদ বেকারিকে ওজনে কম দেওয়ায় দণ্ডবিধি ২০১৮, ২৫ (১)/৪১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। অভিযানকালে ইউএনও সকল ক্রেতা-বিক্রেতাদের আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারে সচেতন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তারপরও মানুষের মাঝে কোনো সচেতনতা নেই। মাস্ক ব্যবহারে কড়া সরকারি নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। মাস্ক ছাড়া মানুষ অহেতুক রাস্তায় ঘোরাফেরা এবং দোকানে আড্ডা দিচ্ছেন। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা