সারাদেশ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. মাসুদ হোসেন (৪৭)। বুধবার (১৯ আগস্ট) দুপুরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিহত মাসুদ ডেমরার কোনাপাড়া শান্তিবাগের বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিন সন্তানের বাবা মাসুদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কল্যাণদী এলাকায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

নিহতের খালাতো ভাই হোসেন জানান, মাসুদ ধোলাইখালে ব্যবসা করতেন। বাসা থেকে মোটরসাইকেলে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে শনির আখড়া এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন তিনি।

ওসি বলেন, ‘বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা