নোঙর করা লঞ্চে আঘাত করলো আরেক লঞ্চ
সারাদেশ

নোঙর করা লঞ্চে আঘাত করলো আরেক লঞ্চ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল নদীবন্দরে নোঙর করে রাখা একটি লঞ্চে ধাক্কা দিয়ে রেলিং ভেঙে দিয়েছে আরেকটি লঞ্চ। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে নদীবন্দরের ২নং ঘাট পন্টুনে এ ঘটনা ঘটে। তবে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকারের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা থেকে যাত্রী নিয়ে এসে ভোর সাড়ে চারটার দিকে বরিশাল নদীবন্দরের নির্ধারিত স্থানে নোঙর করে ক্রিসেন্ট শিপিং লাইন্সের এমভি সুরভী-৮ লঞ্চটি। এর কিছুক্ষণ পরে মেসার্স রাবেয়া শিপিং লাইন্সের পারাবত-১২ লঞ্চটি পাশ থেকে এসে নোঙর করে রাখা সুরভী লঞ্চটিকে ধাক্কা দেয়। তাতে সুরভী লঞ্চের দোতলা ও নিচতলার রেলিং ভেঙে যায়।

বিষয়টি নৌ-বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সুরভী-৮ লঞ্চের সুকানি সিরাজুল ইসলাম। তবে পারাবাত লঞ্চ কর্তৃপক্ষ ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে দাবি করে কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা