সারাদেশ

সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আরও পড়ুন : একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি

শুক্রবার (৯ জুন) বিকেল ৫টায় জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংস্কৃতিক সংগঠক, কর্মী ও শিল্পীবৃন্দ অংশ নেয়

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক দেলওয়ার হোসেন মিন্টু'র সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান বঙ্গবিপ্লবের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. শরীফ, ফয়েজ আহাম্মেদ, আলাউদ্দিন সুজন, জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী শাখার সহসভাপতি ফয়জুল ইসলাম জাহান, লোক সংস্কৃতি নোয়াখালীর শাখার সম্পাদক রোমানা ইসলাম, রিদম শিল্পী গোষ্ঠীর সভাপতি আনোয়ারুল আজিম জনি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নোয়াখালীর সংগঠক মুলতানুর রহমান মান্না প্রমূখ।

আরও পড়ুন : সিরাজুল আলম খান আর নেই

বক্তারা জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, একটি দেশ চিন্তা চেতনায় উন্নত শিখরে পৌঁছাতে সংস্কৃতির ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকার বিভিন্ন সময়ে সংস্কৃতির বিকাশে নানাভাবে সহযোগিতা করে আসছে। কিন্তু তা আধুনিক যুগে প্রয়োজনের তুলনায় কম। তাই অবহেলিত সংস্কৃতি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করে সংস্কৃতির কর্মীদের প্রত্যাশা পূরণ বলে তারা আশাবাদী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা