ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে রেলক্রসিংয়ে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সল্টগোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী রেল ওয়াগনের সাথে লরির সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : দেশে আরও ২ জনের মৃত্যু

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপপরিদর্শক রেজাউল হক বলেন, তেলবাহী ওয়াগন ক্রসিং অতিক্রম করার সময় সিগনাল অমান্য করে একটি লরি রেল লাইনে উঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সাথে লরির সংঘর্ষ হয়। এ সময় লরির নিচে চাপা পড়ে ১ জন নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : বিদ্যুতের সমাধান ১৫-২০ দিনের মধ্যে

চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টগোলা ক্রসিং পার হওয়ার সময় ২ দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু হঠাৎ একটি লরি রেল লাইনে ওঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সাথে লরির সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় লরির ১ জন মারা গেছে। তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান জানান, নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সাথে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্যাস সব দিকে ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।

আরও পড়ুন : ফ্রান্সে ছুরি হামলায় আহত ৭

এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর হালিশহরের সিজিপিওয়াই তেলবাহী ৩ টি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে ২ টি ওয়াগন থেকে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে যায়। এসব তেল নালা ও খাল হয়ে কর্ণফুলী নদীতে মিশে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা