সারাদেশ

বিএনপি নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সরকারি কাজে বাঁধা দানের দুইটি মামলায় জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মো: মহিউদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট

বৃহস্পতিবার (১ জুন) দুপুরের দিকে বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদকে দুটি মামলায় মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর শুনানি শেষে আদালতের বিচারক মানিক দাস এ নির্দেশ দেন।

এর আগে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই জাল উৎপাদন ও জাল জব্দের ঘটনা এবং সরকারি কাজে বাঁধা দানের মামলায় আটক বিএনপি নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত এক দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদ ও বিএনপি নেতাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন : সুদানে রকেট হামলায় নিহত ১৮

এদিকে, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আদালতের কাছে জেলা বিএনপির যুগ্ন-আহবায়কের জামিন আবেদন করি। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে, জেলগেইট এ জিজ্ঞেসাবাদের আদেশ দেন।

জানা গেছে, গত ৩১ মে বুধবার শহরের মুক্তারপুর এলাকার গোসাইবাগ গ্রামের নিজ বাড়ি থেকে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মো: মহিউদ্দিন আহম্মেদকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই জাল উৎপাদন ও তার কারখানা থেকে জাল জব্দের ঘটনায় পুলিশের পৃথক দুটি মামলায় গ্রেফতার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা