প্রতীকী ছবি
সারাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সান নিউজ ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আমিরাতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একই মোটরসাইকেলে চারজন বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ওই চার মোটরসাইকেলআরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের ‍মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্বে আরও ২২৪ প্রাণহানি

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাই। পরে রংপুরে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা