সারাদেশ

খাগড়াছড়িতে ২ বিএনপি নেতা গ্রেফতার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা-পাল্টি মামলায় বিএনপির ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমরাব (২৯ মে) রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা খাগড়াছড়ি পৌর বিএনপি’র ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক নেছার আলী ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস।

এ ছাড়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার ও আমীর খানসহ একাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ জানান, বিএনপির দায়ের করা মামলায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচয় আওয়ামী লীগের দায়ের করা মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও পুলিশি হয়রানি বন্ধ সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা