ছবি : সংগৃহিত
সারাদেশ

আগুনে ইজিবাইকসহ ঘর পুড়ে ছাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যাটারিচালিত দুই ইজিবাইকসহ একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২

গত শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন কুল্লাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম বাবুল।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের ফজলুল হক (৩৫),শামসুল হক (৩০)। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা প্রায় ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন : ১৪ কেজি হাতির দাঁতসহ গ্রেফতার ১

ক্ষতিগ্রস্ত ফজলুল হক বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনে আমাদের উপার্জনের দুটি অটোরিকশা(ইজিবাইক) ও একটি ঘরের মালামালসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম বাবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ক্ষতিগ্রস্তরা খুব অসহায় মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন

এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয়।

যাওয়ার আগেই পথিমধ্যে খবর আসে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ফেরত আসে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা