প্রতীকী ছবি
সারাদেশ
সিলিন্ডার বিস্ফোরণ

একই পরিবারের ৪ জন দগ্ধ

সান নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: বজ্রপাতে ১৬ জনের প্রাণহানি

মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর পশ্চিমপাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত হলেন, কামরুজ্জামানুজ্জামান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)।

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে আহত কামরুজ্জামানের স্ত্রী রহিমা বেগম রাতে রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তাদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি

এ সময় আগুনে কামরুজ্জামান এবং তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে ফাহিমা আক্তার ও শিশু সন্তান ফারিয়ার শরীর ঝলসে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। তাদের গুরুত্ব অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাদেরকে ঢাকায় রেফার করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা