সারাদেশ

বিএনপি মুসলিম লীগের নব্য সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি : বিএনপি বাংলাদেশে মুসলিম লীগের নব্য সংস্করণ বলে মন্তব্য করে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেছেন, বিএনপি যতই আষাড়ে গর্জন দেয়না কেন, তারা রাজপথে নামে না, তাদের নেত্রী বেগম জিয়ার মুক্তির জন্য এখন আর আন্দোলন করে না। বিএনপি জানে জনগন তাদের সঙ্গে নাই। ঢাকা শহরে মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে মিছিল করে বিএনপি। বাংলাদেশে এখন মুসলিম লীগের নব্য সংস্করণ হলো বিএনপি। তাদের প্রতীক ‘ধানের শীষ’ জনগন এখন আর পছন্দ করে না। বিএনপির প্রতীক হওয়া উচিত হারিকেন।

আরও পড়ুন : বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

মঙ্গলবার (১৬ মে) রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর, চরক্লার্ক ও ওয়াপদা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বাংলা বাজারের পথসভায় এসব কথা বলেন তিনি।

শিহাব উদ্দিন শাহিন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহিন।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

শিহাব উদ্দিন শাহিন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, একরামুল করিম চৌধুরী দলীয় মনোনয়নে এমপি হয়েও স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী ও প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ভোট করেছেন। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নোয়াখালীর গর্ব জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘড়ি মার্কায় ভোট করেছেন। শুধু তাই নয়, একরামুল করিম চৌধুরী এমপি হওয়ার পর দলের দুঃসময়ের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অনুপ্রবেশকারীদের দলে প্রবেশের সুযোগ দিয়ে নিজস্ব বলয় তৈরী করে দুর্নীতি, টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য ও অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। মাইজদী হাউজিংয়ে প্লট দেওয়ার নামে শত শত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা লুট করেছেন। তার অপশাসনের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়েছে ওঠেছেন। যেকোন সময় মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ করবে।

দলীয় মনোনয়নের বিষয়ে শাহিন বলেন, দলের বিরুদ্ধে যার অবস্থান, যেলোক দলকে ব্যবহার করে শত কোটি টাকা লুট করেছেন, দলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন, সেই লোক কিভাবে দলীয় মনোনয়ন চাইবেন? এখানকার মানুষ চায়, বহিরাগত-দুর্নীতিবাজ এমপি একরামকে বাদ দিয়ে সদর-সুবর্ণচরের স্থানীয় নেতৃত্ব থেকে দলীয় মনোনয়ন দেওয়া হোক।

আরও পড়ুন : ক্ষ‌তিগ্রস্তদের সহায়তায় দিচ্ছে যুক্তরাষ্ট্র

শিহাব উদ্দিন শাহিন বলেন, আমাকে তৃণমূলের নেতাকর্মীরা অনেকটা জোর করছে, আমি যেন দলীয় মনোনয়ন চাই। নেতাকর্মীদের প্রত্যাশার ভিত্তিতে আমি আমার মাতৃতুল্য নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নোয়াখালীর ঠিকানা প্রিয় নেতা ওবায়দুল কাদেরের কাছে দলীয় মনোনয়ন চাইব। আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি ভোটে এখানে জয়লাভ করবো। আর যদি আমাকে দলীয় মনোনয়ন না দেওয়া হয়, তাহলে দল যাকেই মনোনয়ন দিবে আমি তার জন্য কাজ করবো। তবে এখন যারা দলের কাছে মনোনয়ন চাইবেন, তাদেরকে কথা দিতে হবে, দল যাকেই মনোনয়ন দিবেন, তারা দলীয় প্রার্থীর জন্য কাজ করবেন কিনা?

গণসংযোগ ও পথসভায় শাহিনের সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জাহের, সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেল, তাজ উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন, মাকসুদুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, এনায়েত উল্যাহ, মাহে আলম, বাকের সওদাগর, অজি উল্যাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাঞ্চন মজুমদার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা অহিদুর রহমান তিয়াস পাটোয়ারীসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা