ছবি-সংগৃহীত
সারাদেশ

৫টি বাচ্চা জন্ম দিলো এক ভেড়া!

জেলা প্রতিনিধি : সাধারণত একটি ভেড়া ২-৩টি বাচ্চা প্রসব করে। তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে, নাটরের নলডাঙ্গায় একটি ভেড়া একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করেছে। বর্তমানে ভেড়াসহ বাচ্চাগুলো সুস্থ রয়েছে। বাচ্চাগুলো দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

আরও পড়ুন : কারাগারে নারী কয়েদির আত্মহত্যা

ভেড়াটির মালিক নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের নওপাড়া গ্রামের জীবন আহম্মেদ।

জানা যায়, জীবন আহম্মেদের পালিত ভেড়াটি কয়েকদিন আগে একসাথে ৫টি বাচ্চা প্রসব করে। ঘটনাটির খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে যায়। খবর শোনা মাত্র অনেক মানুষ এক নজর দেখতে ভীড় করেন।

জীবন আহম্মেদ বলেন, ভেড়াটি দেশি জাতের। কিছুদিন আগে একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করে। জন্মের পর ভেড়াসহ বাচ্চাগুলো সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, সবগুলো বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে দুধের ঘাটতি পড়ে। এজন্য অন্য ভেড়ার দুধ ফিডারে করে বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে।

আরও পড়ুন : পরপারে ভালো থেকো বউ

ভেড়া দেখতে আসা মাহাতাব হোসেন বলেন, ‘আগে কখনো এমন ঘটনা শুনিনি বা দেখিওনি। তাই শুনেই দেখতে এলাম। বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে।’

নলডাঙ্গা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খন্দকার সাগর আহম্মেদ বলেন, একটি ভেড়া একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করার খবরটি শুনেছি। ভেড়া ও বাচ্চাগুলো যেন সুস্থ থাকে সেজন্য আমরা তাদের পরামর্শ দিচ্ছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা