সারাদেশ

বোয়ালমারীতে উপ-খাদ্য কর্মকর্তা গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরে বোয়ালমারী উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছানোয়ার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৪ মে) বেলা ৩টার দিকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই খাদ্য কর্মকর্তা সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ মে.টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ মে.টন গম, ৪০০ বস্তায় ১৯.৯৫০ মে.টন ধান সম্বলিত খাদ্যশস্য এবং ৮৮৪১টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি) গত ২০২২ সালের ১০ অক্টোবর আত্মসাৎ করার অভিযোগ উঠে।

এ ঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদি হয়ে চলতি বছরের ১১ এপ্রিল একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৫ /২০২৩ (দুদক ফরিদপুর)।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামী মো. ছানোয়ার হোসেনকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেফতার করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা