সারাদেশ

ফরিদপুরে ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুরবাসীর উদ্যোগে সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : এলপিজির দাম বাড়ল ৫৭ টাকা

বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ফরিদপুর জেলা শাখা অবৈধ সিন্ডিকেট তৈরী করে ঔষধের দাম সর্বোচ্চ মূল্যে বিক্রি করতে বাধ্য করার প্রতিবাদ ও সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনার দাবীতে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুর বাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর এর সভাপতি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন এর সভাপতিত্বে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মুক্ত সমাজের সমন্বয়ক মোহাম্মদ রাজিব, তুহিন মোল্লা, মোঃ আওয়াল শেখ, মোঃ রঞ্জন শেখ, উই কেয়ার-এর সমন্বয়ক সঞ্জয় সাহা, আমরা ক'জন এর সমন্বয়ক আলিম হায়দার তুহিন, ব্লাড লিংক ফরিদপুরের সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন : অক্টোবরে হতে পারে তফসিল

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে সিন্ডিকেটের মাধ্যমে ঔষধের খুচরা দোকানীকে সর্বোচ্চ খুচরা মূল্যে ঔষধ বিক্রি করার জন্য বাধ্য করে। তারা দোকানে দোকানে “সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করা হয়” স্টিকার লাগিয়ে তাদের নতুন নিয়ম চালু করেছে। কোনো ঔষধ দোকানী তাদের নিয়ম না মানলে জরিমানা দিতে হয় ১০০০/- টাকা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই কমিটি দায়িত্ব নেওয়ার আগে ঔষদের দোকানীরা ৫-১০% ছাড়ে ঔষধ বিক্রি করতো। বাংলাদেশের অন্য কোনো জেলায় এই নিয়ম চালু নেই।

তারা আরো বলেন, আগে একজন গরীব মানুষ ঔষধের গায়ে লিখিত মূল্য থেকে কিছুটা ছাড় পেত যা গরীব খেটে খাওয়া মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়ক হতো। কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল প্রত্যেক দোকানিকে ঔষধের গায়ে লিখিত মূল্যে ঔষধ বিক্রি করতে বাধ্য করছে, যা সেবা খাতকে কলূষিত করছে। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে নিহত ৬

মানববন্ধন কর্মসূচি শেষে তারা ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা