সারাদেশ

নোয়াখালীতে ২ ভুয়া চিকিৎসককে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুই ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় বিজিবি সদস্যসহ নিহত ২

মঙ্গলবার (৪ এপ্রিল) জেলার সোনাইমুড়ী ও কবিরহাট উপজেলায় এ অভিযান দুইটি পরিচালিত হয়। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত দুই ভুয়া চিকিৎসক হলেন সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে আবদুর রহমান (২৪) ও কবিরহাট উপজেলার দায়রামদি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে এ ফরহাদ উদ্দিন ওরফে সুমন (৩৪)। আদালতের আদেশের পর উভয় ব্যক্তির কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয় এবং তাদের ভবিষ্যতের বিষয়ে সতর্ক করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বলেন, আবদুর রহমান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসির) সনদব্যাতীত আমিশাপাড়া ইউনিয়নের ঈদগাঁও বাজারে চিকিৎসক পরিচয় দিয়ে নির্ধারিত ফি’র বিনিময়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে উপজেলার ঈদগাঁ আমিন বাজারে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ভুয়া চিকিৎসক চিকিৎসা সংক্রান্ত বিএমডিসির কোন সনদ দেখাতে পারেননি। যার প্রেক্ষিতে অভিযুক্ত গুহা চিকিৎসক আবদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে ভব্যিষতের জন্য সতর্ক করা হয়।

অপরদিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, উপজেলার ভূঁইয়ারহাট বাজারে হাঁড়ভাঙার চিকিৎসক সেজে এ ফরহাদ উদ্দিন ওরফে সুমন চিকিৎসকের প্যাড ব্যবহার করে নির্ধারিত ফি’র বিনিময়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিভাগের সহায়তা নিয়ে ভূঁইয়ারহাট বাজারে অবস্থিত ইব্রাহিম মেডিকেল হল অ্যান্ড হাডভাঙ্গার চিকিৎসালয়ে অভিযান চালান। অভিযানে অভিযোগের সত্যতা পান।

অভিযানকালে অভিযুক্ত এ ফরহাদ উদ্দিন নিজের দোষ স্বীকার করেন। এ সময় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদাত বসিয়ে ২০১০ সালে মেডিকেল ও ভেন্টোল আইনে ২৯ (২) এর ধারায় ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। আদেশের পর দন্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা