সারাদেশ

নোয়াখালীতে নববধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নিহতের নাম তানিয়া আক্তার (২২)। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরবাটা গ্রামের মো.রিপনের স্ত্রী।

শনিবার (১ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে,গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে গৃহবধূ স্বামীর বাড়িতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করে শ্বশুর বাড়ির লোকজন।

আরও পড়ুন: চাঁদপুরে পিটিয়ে হত্যার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়,গত দুদিন আগে স্বামীর জামা কাপড় ধোয়া ও টাকা নিয়ে তানিয়ার সাথে স্বামীর ঝগড়া হয়। পরে তার স্বামী তার রাগ ভাঙাতে গেলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, ৪-৫ মাস আগে সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের রিপনের সাথে জেলার সদর উপজেলার দত্তের হাট এলাকার নুরুল হকের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গতকাল দুপুরের দিকে সে স্বামীর বাড়িতে আত্মহত্যা করে। খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়।

আরও পড়ুন: সোমবার গাজীপুর সিটি নির্বাচনের তফসিল

ওসি আরো জানায়, শনিবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা