সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজানে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিনের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এসময় দুই দোকানে অনিয়ম পাওয়ায় দোকান মালিকদের জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লক্ষীগঞ্জ বাজারের রিফাত এন্টারপ্রাইজের মালিক হারুন অর রশীদকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা ও খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় আবুল মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসায়ী শাহ আলমকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বাকি দোকান মালিকদের সতর্ক করা হয়।

আরও পড়ুন : ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ছুটি

বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে। মূল্যসামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখে। ভোক্তারা দামে কোনোভাবেই যাতে প্রতারিত না হয় তার জন্যে এই ভ্রাম্যমাণ আদালত চলমান আছে। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা