সারাদেশ

পরকীয়ার বলি সেই দুই শিশুর দাফন

নোয়াখালী প্রতিনিধি : ঢাকার রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে মারা যাওয় দুই ভাই-বোনের দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

রোববার (১২ মার্চ) গভীর রাতে ময়না তদন্ত শেষে নোয়াখালী বেগমগঞ্জের নরোত্তমপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে, গত শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকার ‘গার্ডেন পার্কে’ এ ঘটনা ঘটে।

নিহত হাফিজা আক্তার (৬) ও তানজিল হোসেন (৩) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোরত্তমপুর গ্রামের তনু বেপারী বাড়ির রাজমিস্ত্রি মোখলেসুর রহমানের সন্তান।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে মেক্সিকো

নিহত শিশুদের পিতা মিরাজ জানান, তিনি গত ১ বছর যাবত পরিবার নিয়ে ঢাকার গন্দাবাগে বাসা ভাড়া করে বসবাস করে আসছেন তারা। গত শনিবার তিনি কাজে যান। কাজ থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখেন বাসায় তালা। কিছুক্ষণ পর তার ঠিকাদার তাকে ফোন করে বলে বরিশালের বাসিন্দা তার পাশের বাসার ইলেকট্রিক মিস্ত্রি জুলহাসের সাথে যোগাযোগ করার জন্য। তাকে ফোন করলে সে বলে কদমতলী যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর একটি অ্যাম্বুলেন্স আসে। সে অ্যাম্বুলেন্সে আমার সস্তান হাফিজা আক্তার (৬) ও ছেলে তানজিল হোসেনের (৩) মরদেহ রাখা ছিল। সেখানে ছিল আমার স্ত্রী জিন্নাত বেগম ও তার পরকীয়া প্রেমিক জুলহাস। সেখানে আমার স্ত্রীর হাতে থাকা মোবাইল নিয়ে জুলহাস পালিয়ে যায়। পরে কেরানীগঞ্জ থানার পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায় ।

অপর এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, তার স্ত্রীর সাথে জুলাশের পরকীয়া প্রেম ছিল। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে। তারা দুজনে তার সন্তানদের হত্যা করে।

আরও পড়ুন: মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে-জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশুসন্তানকে নিয়ে বিকেলে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে যান। পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। তবে কীভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে তা জানেন না তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত মাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন পরকীয়া প্রেমিক জুলহাস। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পলতাক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা