ছবি : সংগৃহিত
সারাদেশ

গাঁজাসহ আসামি ছিনিয়ে নিলো স্বজনরা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে গাঁজাসহ আটক দুই কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটককৃত ২ মাদক কারবারিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরায়েজী বাজার এলাকা থেকে ছিনিয়ে নেয় তাদের স্বজনেরা।

ছিনিয়ে নেওয়া মাদক কারবারিরা হলেন, ওই এলাকার মাদক কারবারি মো. লিটন (২৫) ও মো. মাইনুদ্দিনকে (৩০)। তাদের মধ্যে মো. লিটনকে রাত ৮টার দিকে পুলিশ আটক করলেও মাইনুদ্দিন এখনো পলাতক আছেন।

আরও পড়ুন : পিকনিক করতে ছাগল চুরি, আটক ৭

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টি, ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিনকে আটক করা হয়।

পরে আসামিদের স্বজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : নাটোরে বিস্ফোরণে হতাহত ৪

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা