সারাদেশ

টঙ্গীতে তুলার গুদামে আগুন

জেলা প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে গেছে দুটি তুলার গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল।

সোমবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন : জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টায় স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : সারা দুনিয়ায় সংকট আছে

তিনি আরও জানান, যেহেতু গুদামে বিপুল পরিমাণ তুলা মজুত ছিল তাই আগুন পুরোপুরি নির্বাপণ হতে কিছুটা সময় লাগবে। তবে আগুন ছড়িয়ে পড়ার কিংবা বাড়ার সম্ভাবনা নেই।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা