বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল
সারাদেশ

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদী: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে নরসিংদীতে আলোচনা সভা, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভার্চুয়াল আলোচনা সভায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এতে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাওসার আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।

সকাল ৯টায় মাধবদী শহর আওয়ামী লীগের আয়োজন মাধবদী পৌরসভায় এবং দুপুরে জেলা মহিলা লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৃথক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাধবদীতে শহর আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন প্রধান মানিক। কাউন্সিলর হেলাল উদ্দিন মাস্টার, বাবুল ভূঁইয়া, আমেনা বেগম জোৎস্না, শাহানাজ আক্তার, মায়া রানী দেবনাথ প্রমুখ এতে বক্তব্য দেন।

জেলা মহিলা লীগের সভাপতি সুমি সরকার ফাতেমার সভাপতিত্বে অন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জেলা ও শহর আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা ফজিলাতুন্নেছা মুজিবের জীবনালেখ্য উত্থাপন করে বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে তার অনেক অনুপ্রেরণা ও অবদান ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তারা আরো বলেন, ফজিলাতুন্নেছা মুজিব মহান মুক্তিযুদ্ধের নেপথ্যে একজন শক্তিশালী গেরিলার ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তারা বঙ্গমাতাকে একজন ধার্মিক ও বিচক্ষণ মহিয়সী নারী হিসেবে বর্ণনা করেন।

সবশেষে দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গমাতা ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গেই সপরিবারে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা