ঝালকাঠি
সারাদেশ

শেখ হাসিনাই প্রথম যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দেন

এস এম রেজাউল করিম, (ঝালকাঠি): ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে সদর উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-বিজিবি মোতায়েন

শনিবার (০৪ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাপটপ বিতরণ করেন।

এ সময় আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এই দেশে প্রথম বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি যুগপোযোগী শিক্ষানীতি উপহার দেন। সেই শিক্ষানীতি অনুযায়ী আজ গ্রাম বাংলার স্কুলগুলোতেও শিক্ষার্থীরা ল্যাপটপ পাচ্ছে, মাল্টিমিডিয়া পাচ্ছে এবং আজকের ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা পাচ্ছে জনগণ। তিনি বিতরনকৃত বিদ্যালয়ের শিক্ষকদের সরকারের দেওয়া এই ল্যাবটবসহ বিভিন্ন সামগ্রীর উত্তম ব্যবহার করার নির্দেশ দেন। এসময় তিনি উপস্থিত প্রাথমিক শিক্ষকদের আগামী নির্বাচনে উন্নয়ন অব্যহত রাখতে সরকারের পক্ষে কাজ করতে নির্দেশ দেন।

ঝালকাঠি উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত ৫

শনিবার সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিস গ্রামের আল মদিনা ইসলামী কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রদান অতিথি হিসেবে যোগদান করেন। পরে পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রদান অতিথির বক্তব্য রাখেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা