সারাদেশ

ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নোয়াখালী (প্রতিনিধি) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল খালেক লন্ডনী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে পরীক্ষার্থীর লাশ উদ্ধার

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার মাঠে এ টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

খেলায় ফেনীর সোনাগাজীর জাওয়াদ-জুবায়ের জুটিকে ২-০ সেটে হারিয়ে কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের একতা ক্রীড়া চক্র দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মিজান ও ম্যান অব দ্যা টুর্নমেন্টে হয়েছেন রানার্সআপ দলের মো.সিবগাত উল্যাহ।

খেলা পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সদস্য আবু নাছের কচির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারমান মিজানুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল তাসনিম হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্পও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী আলী, বামনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুস শাহীন আলোক।

আরও পড়ুন: জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

অতিথিরা বিজয়ী দলের হাতে ৫০ হাজার টাকার ও রানার্সআপ দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন। বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের আয়োজন এই টুর্নামেন্টের মোট ১৪টি দল অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের দাতা সিরাজ উদ্দিন ও রফি উদ্দিন জসিম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা